সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

মুশফিককে হটিয়ে শীর্ষে কোহলি

অনলাইন ডেস্ক :

স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রার করার ক্ষেত্রে বাংলাদেশের মুশফিকুর রহিমের রেকর্ড ভাঙ্গলেন ভারতের বিরাট কোহলি। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৬তম ম্যাচে ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে ৩৭ বলে ৫৪ রান করেন বিরাট কোহলি। এই ইনিংসের সুবাদে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যান কোহলি।

ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ৯৫ ম্যাচের ৯২ ইনিংসে এখন কোহলির রান ৩০১৫। ৩টি সেঞ্চুরি ও ২৩টি হাফ-সেঞ্চুরি আছে কোহলির। এতদিন স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন মুশফিক। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়মে ১২৯ ম্যাচের ১২১ ইনিংসে ১৮টি হাফ-সেঞ্চুরিতে ২৯৮৯ রান করেছেন মুশফিক। এই তালিকায় তৃতীয়স্থানে আছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলেল সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মিরপুরে ১৩৭ ম্যাচের ১৩০ ইনিংসে ২৮১৩ রান আছে মাহমুদুল্লাহর।