সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

পয়েন্ট টেবিলের শীর্ষে রাজস্থান

অনলাইন ডেস্ক :

মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে হটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রাজস্থান রয়্যালস। গত বৃহস্পতিবার রাতে নিজেদের অষ্টম ম্যাচে চেন্নাইকে ৩২ রানে হারিয়েছে রাজস্থান। এই জয়ে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে টেবিলের শীর্ষে ওঠে রাজস্থান।

সমানসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে চেন্নাই। এই দুই দলের চেয়ে এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। জয়পুরে টস জিতে ব্যাট হাতে নেমে ওপেনার যশস্বী জয়সওয়ালের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রানের বড় সংগ্রহ পায় রাজস্থান। ৮ চার ও ৪ ছক্কায় ৪৩ বলে ৭৭ রান করেন জয়সওয়াল।

এ ছাড়া ধ্রুব জুরেল ১৫ বলে ৩৪ ও দেবদূত পাড়িক্কাল ১৩ বলে অপরাজিত ২৭ রান করেন। জবাবে ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবের ঝড়ো ইনিংসের পরও হারতে হয় চেন্নাইকে। ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করেই থামে চেন্নাই। ২৯ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৭ রান করেন গায়কোয়াড় এবং ৩৩ বলে ২ চার ও ৪ ছক্কায় ৫২ রান করেন দুবে। রাজস্থানের অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা নেন ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন জয়সওয়াল।