সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বাংলাদেশে আসছে ভারত

অনলাইন ডেস্ক :

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন শ্রীলঙ্কায় রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কা সফর শেষ করে আগামী ১২মে দেশে ফিরবে নিগার সুলতানা জ্যোতির দল। দেশে ফিরে বিশ্রামের সুযোগও পাচ্ছে না টাইগ্রেসরা। পরের মাসেই বাংলাদেশ স্পফরে আসবে ভারত নারী ক্রিকেট দল। আগামী জুন-জুলাইয়ে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতেই বাংলাদেশ আসছে ভারত। সফরে ওয়ানডের পাশাপাশি থাকছে টি-টোয়েন্টি সিরিজও।

ভারতের বিপক্ষে আসন্ন এই ওয়ানডে সিরিজের ম্যাচগুলো বিশ্বকাপ কোয়ালিফাইং সিরিজের অংশ হবে। ভারতের বিপক্ষে এই সিরিজ দিয়েই বাংলাদেশের ওমেন্স চ্যাম্পিয়নশিপের হোম সিরিজ শুরু হচ্ছে। চলমান শ্রীলঙ্কা সফরে শুরুটা বেশ ভালোই হয়েছে জ্যোতিবাহিনীর। তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টির আগে গত বৃহস্পতিবার এস এলসি সভাপতি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। সিএ ম্যাচে জয় দিয়েই সফর শুরু করেছে টাইগ্রেসরা। শনিবার (২৯ এপ্রিল) কলম্বোতে মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে।