সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

সারাদেশে ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ (রবিবার) শুরু হয়েছে।

সকাল ১০টায় বাংলা প্রথম পত্র দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ২৭ এপ্রিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী ছাড়া অন্য কাউকে হলের ২০০ গজের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না।

এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে মঙ্গলবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ বছর এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হচ্ছে।

—-ইউএনবি