সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রীসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বাঘিলে রবিবার বাসের ধাক্কায় দুই স্কুলছাত্রীসহ চারজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- কালাম মিয়ার মেয়ে রোশনি আক্তার, জয়নাল মিয়ার মেয়ে বিথী আক্তার, অটোরিকশা চালক হামিদ মিয়া (৬৫) ও বাঘিল গ্রামের জালাল মিয়ার ছেলে মোস্তফা মিয়া (৫২)।

নিহতদের মধ্যে রোশনি ও বিথী বাইঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম জসিম উদ্দিন জানান, বিকালে বাসটি একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত ও চারজন আহত হয়।

আহতদের মধ্যে দু’জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ও বাকিদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়।

পুলিশ বাস ও অটোরিকশাটি আটক করেছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়কে ব্যারিকেড দেয়ায় টাঙ্গাইল-জামালপুর সড়কে আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

—-ইউএনবি