সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

কাফ ইনজুরিতে ঝুঁকির মুখে ইব্রাহিমোভিচের বাকি মৌসুম

অনলাইন ডেস্ক :

ইনজুরিতে পড়ে গোটা মৌসুমেরই ইতি ঘটতে যাচ্ছে জলাতান ইব্রাহিমোভিচের। এসি মিলান কর্তৃপক্ষ জানিয়েছে, সুইডেনের এই ফুটবল তারকার ডান পায়ের কাফে ইনজুরি ধরা পড়েছে। তবে এই ইনজুরির কারণে ঠিক কতদিন ইব্রাহিমোভিচকে মাঠের বাইরে কাটাতে হবে সেটি নিশ্চিত করেনি মিলান। জানিয়েছে মৌসুমের শেষভাগে এসে তার খেলার ‘ক্ষীণ আশা’ রয়েছে। জুনের প্রথম সপ্তাহে শেষ হতে যাচ্ছে ইতালীয় মৌসুম। গত সপ্তাহের শেষভাগে লেচ্চের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সময় ইনজুরির কবলে পড়েন ইব্রা। ওই ম্যাচে ২-০ গোলে জয় পায় মিলান।

গত মে মাসে বাঁ পায়ের হাঁটুতে অস্ত্রোপচার শেষে তাকে দলভুক্ত করেন মিলানের কোচ স্টেফানো পিওলি। ইতালির শীর্ষ এই ফুটবল আসরে মিলানের পুনর্গঠনে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছেন সুইডিশ এই তারকা। পুরো মৌসুমজুড়ে অবশ্য মিলানের হয়ে একটি ম্যাচেই একাদশের হয়ে মাঠে নেমেছিলেন ৪১ বছর বয়সী এই তারকা।

মার্চে উদিনেসের বিপক্ষে ৩-১ গোলে জয় পাওয়া ম্যাচে গোল করে সিরি’আ লিগের ইতিহাসে সবচেয়ে বয়সী গোলদাতার আসনে নাম লিখিয়েছিলেন তিনি। এসি মিলানের চ্যাম্পিয়ন্স লিগের স্কোয়াডে নাম না থাকায় আগামী মাসে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ডার্বি সেমিফাইনালে এমনিতেই খেলার কথা ছিল না ইব্রার। নতুন করে ইনজুরিতে পড়ায় ভবিষ্যতেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অবশ্য মৌসুম শেষে তিনি অবসর নিচ্ছেন কিনা সেটি নিশ্চিত নয়। যদিও আগামী জুনে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে সুইডিশ তারকার। ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কোন খবরও এখনো পর্যন্ত পাওয়া যায়নি।