সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ফাইল ছবি

দিনাজপুর শহরের স্টেশন সংলগ্ন আউটার সিগন্যালের কাছে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে একজন যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত বায়েজিদ (৩০) দিনাজপুরের জেলা শহরের কসবা মহল্লার আব্দুল লতিফের ছেলে।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর জেলা শহরের স্টেশনে প্রবেশের আগে আউটার সিগন্যালের কাছে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন বায়েজিদ।

পরিবারের উদ্ধৃতি দিয়ে রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে নিহতবায়েজিদ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

তিনি আরও বলেন, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর পরিবর্তে মানসিক ভারসাম্যহীনতার কারণে দুর্ঘটনার শিকার বলে দাবি করা হয়েছে।

—-ইউএনবি