সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রাম জেলায় ২৮৪টি মেডিকেল টিম গঠন

ঘূর্ণিঝড় মোখা পরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলায় ২৮৪টি মেডিকেল টিম গঠন করেছে চট্টগ্রাম সিভিল সার্জন দপ্তর। শনিবার (১৩ মে) এই তথ্য জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।

মোখা মোকাবিলায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন সকল চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় মোখার আঘাতে সৃষ্ট দুর্যোগ মোকাবিলা ও স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে চট্টগ্রাম জেলায় মোট ২৮৪টি মেডিকেল টিম গঠন ও প্রস্তুত রাখা হয়েছে। এরমধ্যে চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীন ৫টি করে মোট ৭০টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।

এছাড়া, জেলার ২০০ ইউনিয়নে জন্য একটি করে মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।

পাশাপাশি চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন ৯টি আরবান ডিসপেনসারিতে ৯টি ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫টি মেডিকেল টিম গঠন করা হয়েছে

।—ইউএনবি