সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মোখার কারণে ১৫ মে সব শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষা স্থগিত

ফাইল ছবি

বাংলাদেশ-মিয়ানমার উপকূলে ঘূর্ণিঝড় মোখা আঘাত হানায় সোমবার (১৫ মে) দেশের সব শিক্ষাবোর্ডের পূর্ব নির্ধারিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রবিবার ছয়টি শিক্ষা বোর্ড-চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের ১৪ ও ১৫ মে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রবিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ মে’র এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে, কারণ সব বোর্ডে একক প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও বলা হয়েছে, স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে ঘোষণা করা হবে এবং ১৬ মে থেকে সময়সূচি অনুযায়ী পরীক্ষা চলবে।

—-ইউএনবি