সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ঘুর্ণিঝড়ের সময় জন্ম, নবজাতকের নাম রাখা হলো ‘মোখা’

অতি প্রবল ঘুর্ণিঝড় মোখা’র ভয়াবহতা থেকে বাঁচতে কক্সবাজারের পেকুয়া আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া এক অন্তঃসত্ত্বা নারীর কোল আলোকিত করা নবজাতকের নাম রাখা হলো ‘মোখা’। যার পুরো নাম মোকাম্মেল হোসেন মোখা।

মোখা’র পিতা-মাতারা হলেন পেকুয়া উপজেলার রাজখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বামুলা পাড়ার মো. আরকান ও জয়নব বেগম।

রবিবার (১৪ মে) রাত ১টার দিকে পেকুয়া আশ্রয়কেন্দ্রে ওই নারী (অন্তঃসত্ত্বা) প্রসববেদনায় কাতরাতে শুরু করলে আশ্রয়কেন্দ্রের নিচে গাড়ি খোঁজাখুঁজি শুরু করেন নারীর স্বামী আরকান। কিন্তু মধ্যরাতে তিনি কোনো গাড়ি পাওয়ায় হতাশ হয়ে পড়লে আশ্রয়কেন্দ্র পর্যবেক্ষণে থাকা পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার নিজের সরকারি গাড়িতে করে জয়নব বেগমকে হাসপাতালে পৌঁছে দেন।

পরে এই দুর্যোগের মধ্যেই পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পৃথিবীর মুখ দেখেন ‘মোখা। এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, আশ্রয়কেন্দ্রে আসা মানুষের খোঁজ-খবর নিচ্ছিলাম। এসময় একটি খবর আসে এক গর্ভবতী নারী প্রসব বেদনায় কাতরাচ্ছেন। পরে আমাদের গাড়ি নিয়ে তকে সুস্থভাবেই হাসপাতালে নিয়ে আসি। তারপর সেখানেই মোখা’র জন্ম হয়। আমাদের উপস্থিতিতেই মোখার পরিবার মোকাম্মেল হোসেন মোখা নামকরণ করে।

—ইউএনবি