সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

শ্রীমঙ্গলে লেবু বাগান শ্রমিকের হত্যার মূল আসামী গ্রেফতার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার (শ্রীমঙ্গল) :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেবু বাগান শ্রমিক চাম্পালাল মুন্ডা হত্যার মূল আসামী বিশ্বনাথ তাঁতী (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ ।

রবিবার (১৪ মে) মধ্য রাতে কমলগঞ্জ উপজেলার পাত্রখলা চা বাগানের ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকায় শ্রীমঙ্গল থানা পুলিশ ফোর্সের সাঁড়াসি অভিযান তাকে গ্রেফতার করা হয়। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন, কমলগঞ্জ থানা পুলিশের একটি টিম।

গ্রেফতারকৃত বিশ্বনাথ তাঁতীকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে করলে সে জানায়, যে গত ১৩/০৫/২৩ইং তারিখ রাত অনুমান ১১.৩০ ঘটিকার সময় ভিকটিম চাম্পালাল মুন্ডাকে তার বসত ঘরে তার স্ত্রীর পাশে শুয়া অবস্থায় দেখতে পেয়ে নিজ হাতে লাঠি দিয়ে চাম্পালাল মুন্ডার কপালে ও পিঠে একাধিক আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে চাম্পালাল মুন্ডা গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় লেবু বাগানের ভিতরের মাটির রাস্তায় পড়ে থাকে। ঘটনার পর বিশ্বনাথ তাঁতী তার বাক-প্রতিবন্ধী স্ত্রী কে ঘরে রেখে পালিয়ে যায়।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো,জাহাঙ্গীর হোসেন সরদার স্যারের পরিচালনায় আসামিকে কমলগঞ্জ উপজেলার পাত্রখলা চা বাগানের ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকায় পুলিশ ফোর্সের সাঁড়াসি অভিযান চালিয়ে আসামি বিশ্বনাথ তাঁতী গ্রেফতার করা হয় এতে সার্বিক সহযোগিতায় ছিলেন, কমলগঞ্জ থানা পুলিশের টিম। তিনি আরও বলেন,গ্রেফতারকৃত বিশ্বনাথ তাঁতীর নিকট থেকে ভিকটিম চাম্পালাল মুন্ডার ব্যবহৃত আইটেল মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত বিশ্বনাথ তাঁতী চাম্পালাল মুন্ডা হত্যান্ডের দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করে। গ্রেফতারকৃত বিশ্বনাথ তাঁতী কে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।