সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

শ্রীবরদীতে নাশকতার অভিযোগে গ্রেফতার ৬

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী):

শেরপুরের শ্রীবরদীতে নাশকতার অভিযোগে ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অবিস্ফোরিত ককটেলসহ নাশকতার নানা সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার দহেড়পাড় ঈদ গা মাঠ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, শ্রীবরদী শহর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান , উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কামাল, কাকিলাকুড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আনোয়ারুল ইসলাম রানা, ভেলুয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক বাদল মিয়া ও সাবেক যুগ্ম আহবায়ক খলিলুর রহমান। এ ব্যাপারে শ্রীবরদী থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। আটককৃতদের আদালতে সোর্পদ করলে আদালত তাদের জেলা হাজতে প্রেরণ করেন।

শ্রীবরদী থানার উপপরিদর্শক মো. আসাদুল্লাহ খান জানান, আটককৃত ৬ জন সহ আরো অনেকে সোমবার রাতে নাশকতার উদ্দেশ্যে সদর ইউনিয়নের দহেড়পাড় ঈদগা মাঠে সমবেত হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। সোমবার এ ব্যাপারে শ্রীবরদী থানায় আটককৃত ৬জন সহ ৪১ জনের নাম উল্লেখ ও ৫০/৬০ জনকে অজ্ঞাত নামা আসামী করে বিস্ফোক আইনে একটি মামলা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় তিনটি অবিস্ফোরিত ককটেল, ১০ টি লোহার রড, ৪টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ , ২ টি দা, ২০টি বাঁশের লাঠি ও ২০ টি ইটের টুকরা উদ্ধার করা হয়। অপর আসামীদের গ্রেফতারে অভিযান চলমান।