সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

জৈন্তাপুরের সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

সিলেটের জৈন্তাপুরে ট্রাক ও পিকআপের সংঘর্ষে দুইজন নিহত ও আহত হয়েছেন আরও একজন।বুধবার দুপুর ১২টায় উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগং নামকস্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার হেলিরাই (লুৎমাইল) গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে নূরুল ইসলাম (৪৫)। একই গ্রামের মৃত ইউছুফ মিয়ার ছেলে ছায়াদ আহমদ (৩৫)।

আহত পিকআপ চালক উপজেলার তেলিজুরী গ্রামের রায়হান (৪০)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (১৭ মে) দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগং নামকস্থানে জৈন্তাপুর অভিমুখে আসা পাঁচটি গরু বোঝাই পিকআপ গাড়ির সঙ্গে সিলেট অভিমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং অপর একজন গুরুতর আহত হন।

জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম স্থানীয় জনতার সহায়তায় আহত পিকআপ চালককে জীবিত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক মোড়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে পাঠান এবং লাশ দু’টি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান,দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ খতিয়ে দেখবে।

—-ইউএনবি