সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

টেস্ট মিরপুরে, ওয়ানডে চট্টগ্রামে, টি-টোয়েন্টি সিলেটে

অনলাইন ডেস্ক :

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগেও বাংলাদেশে এসেছে আফগানিস্তান। তবে একই সফরে তিন সংস্করণের সিরিজ খেলতে এবারই প্রথম আসছে তারা। দুই ভাগের সফরে প্রথমবার ১০ জুন ঢাকায় আসবে দলটি। বিসিবি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আফগানিস্তান সফরের সূচি প্রকাশ করে। এবার বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে আফগানরা। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্ট শুরু ১৪ জুন। এই ম্যাচ শেষে তিনটি ওয়ানডে খেলতে ১৯ জুন ভারতে যাবে আফগানরা।

আর বাংলাদেশ দল কাটাবে ঈদ-উল-আযহার ছুটি। এরপর দ্বিতীয় দফায় ১ জুলাই ফের বাংলাদেশে আসবে আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু ৫ জুলাই। একই মাঠে পরের দুই ম্যাচ ৮ ও ১১ তারিখ। টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুই দল চলে যাবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিশ ওভারের ম্যাচ দুটি ১৪ ও ১৬ জুলাই। তিন সিরিজের খেলা শেষ করে ১৭ জুলাই বাংলাদেশ ছাড়বে আফগান ক্রিকেটাররা।

সবশেষ গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফর করে আফগানিস্তান। সেবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতে স্বাগতিকরা। টি-টোয়েন্টি সিরিজ শেষ হয় ১-১ সমতায়। দুই দলের একমাত্র টেস্টটি হয় ২০১৯ সালের সেপ্টেম্বরে। চট্টগ্রামে বৃষ্টিবিঘিœত ম্যাচে বাংলাদেশকে ২২৪ রানের বড় ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক জয় পায় আফগানিস্তান।