সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বরিশাল সিটি নির্বাচন: ৪ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ ৬

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে চার স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র যাচাই শেষে বাতিল ঘোষণা করা হয়েছে।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা হুমায়ূন কবির।

চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলেও আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাকের পার্টিসহ ছয় মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন- লুৎফুল কবির, সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের, আসাদুজ্জামান ও নেছারউদ্দিন।

বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান ও আলী হোসেন।

উল্লেখ্য বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১৬ মে এর মধ্যে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। মনোনয়ন বাছাই হয়েছে আজ (বৃহস্পতিবার)। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ মে।

আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

—-ইউএনবি