সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

গুনাথিলাকার বিরুদ্ধে অভিযোগের তিনটিই খারিজ

অনলাইন ডেস্ক :

অনেক বড় স্বস্তির সংবাদ শুনলেন শ্রীলঙ্কান বাঁহাতি ওপেনার দানুশকা গুনাথিলাকা। অস্ট্রেলিয়ায় তার বিরুদ্ধে আনীত যৌন নিপীড়নের চারটি অভিযোগের তিনটিই খারিজ করে দিয়েছেন পাবলিক প্রসিকিউটর। গত বছর শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া যান গুনাথিলাকা। প্রথম রাউন্ড চলাকালে হ্যামস্ট্রিংয়ের চোটে আসর থেকে ছিটকে যান তিনি। কিন্তু তাকে দেশে না পাঠিয়ে রেখে দেওয়া হয় দলের সঙ্গে।

গত নভেম্বরে বিশ্বকাপ অভিযান শেষে শ্রীলঙ্কা যেদিন দেশে ফিরবে, ওইদিনই সিডনিতে টিম হোটেল থেকে গুনাথিলাকাকে গ্রেপ্তার করা হয়। ২৯ বছর বয়সী এক নারীর অভিযোগের ভিত্তিতে আটকের পর জামিনে মুক্তি পান তিনি এবং পরে জামিনের শর্তও শিথিল করা হয়। সে সময় নিউ সাউথ ওয়েলস পুলিশের দেওয়া বিবৃতিতে বলা হয়, একটি অনলাইন ডেটিং অ্যাপলিকেশনের মাধ্যমে সেই নারীর সঙ্গে পরিচয় হয় গুনাথিলাকার। পরে রোজ বের একটি বাড়িতে তারা দেখা করার পর যৌন নিপীড়নের অভিযোগ ওঠে লঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে।

পুলিশের বিবৃতি অনুযায়ী ‘জোরপূর্বক’ যৌন সম্পর্ক করার অভিযোগ রয়ে গেছে গুনাথিলাকার বিরুদ্ধে। অভিযোগ ওঠার পর থেকেই গুনাথিলাকাকে নিষিদ্ধ করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এর আগে অন্তত তিনবার তাকে বিভিন্ন শৃঙ্খলা ভঙ্গের কারণে নিষিদ্ধ করেছিল বোর্ড। ২০১৫ সালে শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া গুনাথিলাকা দেশটির হয়ে ৮ টেস্ট, ৪৭ ওয়ানডে ও ৪৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।