সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অনশন

জেলা প্রতিনিধি, রংপুর (মিঠাপুকুর):

রংপুরের মিঠাপুকুরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকাকে অনশনে দেখা গেছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১৬ ঘন্টা প্রেমিকের বাড়িতে অবস্থান করছিলেন প্রেমিকা।

বুধবার রাত ৯টা থেকে উপজেলার পূর্ব মূরাদপুর গ্রামের প্রেমিক রিয়াদ মিয়ার বাবা মোস্তফার বাড়িতে অনশন শুরু করেন ওই প্রেমিকা।

জানা যায়, আরিতপুর এলাকার স্বামী পরিত্যাক্তা শিরিনা আক্তার মেঘলার একটি ছেলে বাচ্চা আছে। তিনি বলেন, রিয়াদ আমার আগের সংসার নষ্ট করেছে এবং তারা মৌখিক ভাবে বিয়েও করেছে।এখন আমি তার সাথেই সংসার করবো। তার পরিবারের লোকজন তাকে লুকিয়ে রেখেছে। অন্যদিকে ছেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় পরিবার বিয়ের কথা অস্বীকার করে নাম সর্বস্ব একটি তালাকের নোটিশ সংগ্রহ করেছে।

এ ব্যাপারে মির্জাপুর ইউনিয়নের কাজী মওলানা আবু তাহের বলেন,তারা ঢাকায় বিয়ে করার কথা আমার কাছে স্বীকার করেছে। দেনমহরের ২০ হাজার টাকা বুঝে দিয়ে একতরফা তালাক করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা।