সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ই মে) সকালে ঝিনাইগাতী শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে সমিতির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার সূচনা করা হয়। পরে সমিতির সভাপতি স্বাগতিক বক্তব্য দিয়ে সাধারণ সভার কার্যক্রম শুরু করেন। সমিতির প্রথম অধিবেসনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ। এতে প্রধান অতিথি ফারুক আল মাসুদ সমিতির বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের, ওসি (তদন্ত) আবুল কাশেম, কালব ময়মনসিংহের ‘ছ’ অঞ্চলের ডিরেক্টর অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সাবেক প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, কালব শেরপুর জেলার ব্যবস্থাপক মো. তোফায়েল আহম্মেদ, শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. প্রাঞ্জল সাংমাসহ অন্যান্যরা।

বক্তব্য শেষে সমিতির সদস্যদের মাঝে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী সদস্যদের মাঝে আর্কষনীয় পুরুষ্কার বিতরণ করা হয়।

পরে বিকেলে প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এছাড়াও সমিতির বিগত বছরের আয় ব্যয় হিসাব শুনানো হয় সমিতির সদস্যদের। এতে সমিতির নানা বিষয়ে আলোচনার মধ্য দিয়ে সমিতির কল্যাণ মূলক কার্যক্রম গ্রহনের ব্যাপক আলোচনা হয়। অনুষ্ঠান শেষে সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান সকল সদস্যের সার্বিক সহযোগিতা ও সমিতির উন্নয়নের নানা মুখি কর্মকান্ডের মধ্য দিয়ে সমিতিকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি রেখে সমাপনী বক্তব্য শেষ করেন।

উল্লেখ্য, ১৯৯২সালে প্রতিষ্ঠিত ওই সমিতির বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৫হাজার ২শত ৮১জন এবং সমিতির মোট মূলধন ১২ কোটি ১৪ লক্ষ ২৯ হাজার ৫শত ৩৭ টাকা।