সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

বরিশালে দুই কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ

বরিশাল নগরীতে দুই কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে বৃহস্পতিবার পাল্টাপাল্টি হামলার অভিযোগ পাওয়া গেছে। নগরীর ২৩নং ওয়ার্ডের দুইজন কাউন্সিলর প্রার্থী একে অপরের উপরে হামলার অভিযোগ এনেছে, এঘটনায় উভয়ে থানায় লিখিত অভিযোগ দেয়ার কথা জানিয়েছেন।

২৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর এনামুল হক বাহার বলেন, আজ নির্বাচন কমিশন অফিস থেকে বাসায় ফেরার পথে সিএন্ডবি পোল সংলগ্নে মল্লিক বাড়ির পোলের সামনে আমাদের গাড়ির গতিরোধ করে অতর্কিত হামলা চালায় নোমান মল্লিকের সহযোগী সাথিল ও নবীন মল্লিকসহ ১৪/১৫ জন।

হামলায় আমার সঙ্গে থাকা রুবেল, আরিফ, শহিদ ও দোলনকে বেধড়ক মারধর করেন। আামাদের চিৎকারে লোকজন জড়ো হলে পালিয়ে যায় হামলাকারীরা।

হামলার ঘটনায় লিখিত অভিযোগ দেয়ার কথা জানিয়েছেন এনামুল হক বাহার।

অন্যদিকে, এনামুল হক বাহারের বিরুদ্ধে অভিযোগ এনে ২৩নং ওয়ার্ডের আরেক কাউন্সিলর প্রার্থী নোমান মল্লিক বলেন, নির্বাচনে অংশ নেয়ার পর থেকেই আমাদের হুমকি-ধামকি দিয়ে আসছে সাবেক কাউন্সিলর এনামুল হক বাহার।

আজ নির্বাচন কমিশনে আমার প্রার্থিতা বৈধ হওয়ার খবর শুনে আমার বাড়ির সামনে বসে বাহার ও তার লোকজন গালিগালাজ করে। এসময় আমার এক কর্মী মো.একরাম তাকে গালি দিতে নিষেধ করায় তাকে বেধড়ক মারধর করেন।

এঘটনায় থানায় বাদী হয়ে মামলা করবেন বলে জানিয়েছেন নোমান মল্লিক।

এবিষয় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মল্লিক বাড়ির পোল মারামারির খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠিয়েছি, তবে এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

—ইউএনিবি