সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

কুমিল্লায় আ.লীগ নেতা এনামুল হক হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেপ্তার

কুমিল্লার আদর্শ উপজেলার উত্তর দুর্গাপুরের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক হত্যাকাণ্ডের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লৌহগং এলাকা থেকে আসামিদেরকে গ্রেপ্তার করেছে কুমিল্লা ডিবি পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কাজী আমানউল্লাহ ও আবু সাঈদ।

এর আগে এই হত্যাকাণ্ডের অপর দুই আসামি কাজী নিজাম উদ্দীন ও জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গত ১৯ মে স্থানীয় একটি মসজিদে জুম্মার নামাজ শেষে বাড়ি যাবার পথে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আবদুল অদুদ বাদী হয়ে এজাহার নামীয় ১০ জনসহ অজ্ঞাত পাঁচ থেকে ছয়জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।

গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করে রিমান্ড প্রার্থনা করা হবে।

রবিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালযের সম্মেলন কক্ষে পুলিশ সুপার আবদুল মান্নান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

—-ইউএনবি