সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ শুরু

ফাইল ছবি

মহেশখালীতে ভাসমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

গত মঙ্গলবার সেখানকার একটি টার্মিনাল থেকে এলএনজির সরবরাহ আংশিকভাবে শুরু হয়। এরপর শনিবার রাতে বন্ধ থাকা অপর টার্মিনাল থেকেও গ্যাসের সরবরাহ শুরু হয়েছে। দুটি টার্মিনাল থেকে এখন ৮০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে পাইপলাইনে।

ঘূর্ণিঝড় মোখার কারণে গত শুক্রবার রাত ১১টায় ভাসমান দুটি এলএনজি টার্মিনাল থেকে গ্যাসের সরবরাহ বন্ধ করা হয়। এর প্রভাবে কয়েক দিন চট্টগ্রামে গ্যাসের সরবরাহ কমে যায়। এক পর্যায়ে পুরোপুরি বন্ধ হয়ে যায় গ্যাস।

গ্যাসের অভাবে শিল্পকারখানার উৎপাদনও ব্যাহত হয়। আবার দেশের বিভিন্ন এলাকায় গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনেও প্রভাব পড়ে। ফলে অনেক এলাকায় লোডশেডিং দেখা যায়।

—-ইউএনবি