সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সারাদেশের সঙ্গে ফের সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি ট্রেনের দুটি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় রবিবার সকাল থেকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ ফের বন্ধ রয়েছে।

এরআগে গতকাল ভোর ৫টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যান পার হওয়ার সময় ঝড়ের কবলে পড়া একটি গাছে ধাক্কা লেগে চট্টগ্রাম থেকে সিলেটগামী ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয়।

প্রায় ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হলেও আজ আবার যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়েছে।

ভানুঘাট রেলওয়ে স্টেশনের মাস্টার কবির আহমদ জানান, সকাল থেকে অপসারণের কাজ শুরু হওয়ায় সকাল ৯টা থেকে মৌলভীবাজার থেকে দেশের অন্যান্য স্থানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কুলাউড়া রেলওয়ে জংশনের উপ-প্রকৌশলী মো. আনিসুজ্জামান বলেন, শিগগরিই লাইনচ্যুত বগি ও ইঞ্জিন অপসারণের কাজ শেষ হবে এবং ট্রেন চলাচল আবার শুরু হবে।

এদিকে দুর্ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে রেল বিভাগ।

শনিবার বিকালে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ঢাকা) শফিকুল ইসলামের নেতৃত্বে কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

—-ইউএনবি