সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গঙ্গাচড়ায় শিশু কল্যাণে প্রধান বাঁধাসমূহ সনাক্তকরণে জনগণের সম্মেলন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়ায় শিশু কল্যাণে প্রধান বাধাঁসমূহ সনাক্তকরণ ও ভবিষ্যত কর্ম পরিকল্পনা প্রনয়নের লক্ষ্যে জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় জনগণ ও অংশীদারগণের অংশগ্রহনে রোববার ও সোমবার (২১,২২ মে) দুই দিনব্যাপী জনগণের সম্মেলনের শুভ উদ্বোধন করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রামের (এপি) আয়োজনে উপজেলা অডিটরিয়াম কাম কাম মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সম্মেলনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।

রংপুর এপির সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী। প্রোগাম অফিসার ক্রিষ্টিনা ফ্রুজের সঞ্চালনায় অনুষ্ঠানে গঙ্গাচড়া এপির ম্যানেজার লিওবার্ট চিচিম, ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিষ্ট কামরুল হাসান, টেকনিক্যাল স্পেশালিষ্ট (লাইভলিহুড) তাহমিদুর রহমান, টেকনিক্যাল স্পেশালিষ্ট (স্বাস্থ্য ও পুষ্টি) সুবা তালফা উপস্থিত ছিলেন।