সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কোভিড-১৯ সময়ের আবাসিক হোটেলে চিকিৎসা সংশ্লিষ্টদের খরচ বাবদ ৭.৮৫ কোটি টাকা পেলেন মালিকরা

অবশেষে আড়াই বছর পর কোভিড-১৯ চলাকালীন সময়ের আবাসিক হোটেলে চিকিৎসক ও নার্সদের থাকা, খাওয়া ও পরিবহন ভাড়াসহ মোট বকেয়া বিলের মধ্যে ৭ কোটি ৮৫ লাখ টাকার চেক পেয়েছে হোটেল মালিকরা।

বাকি টাকার চেক আগামী এক সাপ্তাহের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে ঢামেক হাসপাতালের কনফারেন্স রুমে হোটেল মালিকদের কাছে তাদের পাওনা টাকার চেক তুলে দেন ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

তিনি বলেন, তাদের মোট বকেয়া ছিল ১১ কোটি ৯৪ লাখ ৭১ হাজার ২ টাকা। এর মধ্যে আজ ৭ কোটি ৮৫ লাখ টাকার চেক দেওয়া হয়েছে।

টাকা পেয়ে হোটেল মালিকরা স্পংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

----ইউএনবি