সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আজ থেকে ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল

ফাইল ছবি

নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল

বুধবার হতে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা মেট্রোরেল ব্যবহার করতে পারবেন যাত্রীরা।

মেট্রোরেলের উপ-প্রকল্প পরিচালক নাজমুল আহসান ভূঁইয়া বলেন, আজ (বুধবার) হতে উত্তরা-আগারগাঁও রুটে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।

নতুন সময়সূচি অনুযায়ী, ঢাকা মেট্রোরেল মঙ্গলবারের পরিবর্তে শুক্রবার চলাচল করবে না।

নতুন সময়সূচি অনুযায়ী, ঢাকা মেট্রোরেল পিক আওয়ারে (সকাল ৮টা থেকে ১১টা এবং বিকাল ৩টা ১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত) প্রতি ১০ মিনিটে স্টেশন ছেড়ে যাবে। অফ-পিক আওয়ারে (সকাল ১১টা ১ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত এবং সন্ধ্যা ৬টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত) প্রতি ১৫ মিনিটে মেট্রোরেল স্টেশন ছেড়ে যাবে।

এর আগে ঢাকা মেট্রোরেলের কার্যক্রম ছিল সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

—-ইউএনবি