সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বাজেটে দাম বাড়ানো ও কমানো হয়েছে যেসব পণ্যের

ফাইল ছবি

প্রতি বছরের মতো এবারও বেশ কিছু পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) বা শুল্ক পরিবর্তনের সুপারিশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি সরাসরি এসব পণ্যের দামকে প্রভাবিত করে।

সাধারণত বাজেট ঘোষণার দিন থেকেই এই পরিবর্তন কার্যকর হবে।

কর অব্যাহতি প্রত্যাহার এবং কিছু ক্ষেত্রে সাড়ে ৭ শতাংশ থেকে ২৫ শতাংশ কর এবং আমদানি শুল্ক ও ভ্যাট আরোপের কারণে এসব পণ্যের দাম বাড়তে পারে।

পণ্যগুলো হলো- বলপয়েন্ট কলম, প্লাস্টিক পণ্য, খেজুর, গগলস ও সানগ্লাস, সব ধরনের টিস্যু, মোবাইল ফোন সেট, গ্যাস সিলিন্ডার, সিমেন্ট, ইট, সিগারেট, তরল নিকোটিন, বাসমতি চাল, কাজুবাদাম, আঠা, বিদেশি সফটওয়্যার, বিদেশি লিফট এবং এসকেলেটর, সাইকেল এবং বিদেশি স্যান্ডউইচ প্যানেল, জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন।

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মিষ্টি ও মিষ্টি সংক্রান্ত পণ্যের দাম কমতে পারে।

এছাড়াও, হাতে তৈরি বিস্কুট, কেক, শিশুর ডায়াপার ও প্যাড, দেশি এলইডি বাল্ব, সুইচ, মাংস এবং মাংস সংক্রান্ত পণ্য, ই-কমার্সের ডেলিভারি চার্জ এবং অভিজাত বিদেশি কাপড়ের দামও কমতে পারে।

—-ইউএনবি