সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী ও সন্তানসহ চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার গাংগাইর গোমা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- ধনবাড়ী উপজেলার পাইটকা গ্রামের মাইনুউদ্দিন (৪৫), তার স্ত্রী সাহেরা বেগম (৩৫) ও তাদের ছেলে সিয়াম (৭ বছর) এবং একই গ্রামের অটোরিকশার চালক ফরহাদ আলী (৩৫)।

মধুপুর সার্কেল সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি জানান, বিকাল ৩টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে মাইনুদ্দিন তার স্ত্রী-সন্তানদের নিয়ে মধুপুর যাচ্ছিলেন। তারা মধুপুরের গাংগাইর গোমা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে টাঙ্গাইলগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু ঘটে।

—-ইউএনবি