সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

জালে ধরা পড়লো ব্যতিক্রম প্রজাতির রঙ্গিন মাছ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া):

দ্রব্যমূলের বাজারে মাছ ক্রয় যখন অসাধ্য ব্যাপার তখন উপায়হীন মান্নান চৌকিদার নিজের ডিঙ্গি নৌকা নিয়ে মাছ শিকারে যায় নদীতে। জাল তুলেই দেখেন রঙ্গিন মাছ। বুধবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাবনাবাদ নদী মোহনায় ব্যতিক্রমি প্রজাতির এ মাছটি ধরা পড়ে। এটির শরীরে সাদা, হলুদ, কালো ও আকাশী বর্নের লম্বা দাগ রয়েছে। ওজন প্রায় সাড়ে তিনশ গ্রাম। এ বর্নের মাছ এর আগে দেখেনি জেলারা।

উপজেলার লালুয়া ইউনিয়নের বুড়োজালিয়া গ্রামের বসিন্দা মান্নান’র ধারনা ছিলো, হয়তো এটি কোন বিষাক্ত মাছ। তাই কোন রকম পলিথিন মুড়িয়ে তীরে নিয়ে আসেন। মুহুর্তেই মাছটি নিয়ে সৃষ্টি হয় কৌতুহল। এর পর মাছটি দেখতে ভীড় করে উৎসুক মানুষ। কেউ না চেনায় ফের নদীতে ফেলে দেয়া হয়।

তবে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ মাছটির বৈজ্ঞানিক নাম একানথুরাস লিলিয়াটাস। এ প্রজাতির মাছকে অর্নমেন্টান ফিসও বলা হয়। সাধারনতঃ আয়ারল্যান্ডের প্রবাল দ্বীপ এলাকায় এদের বিচরন ক্ষেত্র। দলবদ্ধ হয়ে চলাচল করা এ মাছের সহজাত প্রবনতা। হয়তো দলছুট হয়ে মাছটি পথভ্রষ্ট হয়েছে। তবে চট্রগ্রামে মাঝে মাঝেই এ মাছের দেখা মেলে, বিশেষ করে ফিস ফ্রাই হিসেবেও এ মাছ ব্যবহার করা হয়। না বুঝে মাছটি ফেলে দেয়া হয়েছে, তবে এটি খেতে পারতেন বলে তিনি সাংবাদিকদের জানান।