সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

তাপপ্রবাহের কারণে ৫-৮ জুন পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে

ফাইল ছবি

গত কয়েকদিন ধরে দেশে তাপপ্রবাহের কারণে শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে সরকার ৫ থেকে ৮ জুন প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার (৪ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রাজশাহী, নওগাঁ, নীলফামারী ও দিনাজপুর জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিনে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগ, রংপুর ও রাজশাহী বিভাগের বাকি অংশ এবং মৌলভীবাজার, চাঁদপুর ও নোয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

—-ইউএনবি