সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

আবেগের কোনো জায়গা নেই, রিয়াদ প্রসঙ্গে সুজন

অনলাইন ডেস্ক :

অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে বিগত বেশ কিছুদিন ধরেই জলঘোলা কম হয়নি বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে। বিশেষ করে ভারতের মাটিতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে রিয়াদকে নিয়ে ধোঁয়াশা ততই বাড়ছে। বিশ্বকাপের স্কোয়াডে রিয়াদ থাকবেন কিনা সেটি নিয়েই যত প্রশ্ন। রিয়াদের দলে থাকা না থাকা নিয়ে এবার সরাসরি কথা বলেছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, যাকে যোগ্য মনে হবে সেই সুযোগ পাবে বিশ্বকাপের স্কোয়াডে। কিছুদিন আগেও রিয়াদ জাতীয় দলের অপরিহার্য মুখ হলেও বর্তমানে অবস্থাটা পুরোটাই বিপরীত।

দেশের মাটিতে আইরিশদের বিপক্ষে সিরিজে দল থেকে বাদ পড়েন রিয়াদ। তখন যদিও বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিলো রিউয়াদকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে ইংল্যান্ডের মাটিতে ফিরতি আয়ারল্যান্ড সিরিজেও দলে জায়গা পাননি রিয়াদ। নিজের বয়সের ছাপ আর ফিটনেসের ঘাটতি তো আছেই, সঙ্গে সাম্প্রতিক ফর্মটাও কথা বলছে সাইলেন্ট কিলারের প্রতিপক্ষ হয়েই। রিয়াদের বিষয়ে কথা বলতে গিয়ে বেসরকারি একটি টিভি চ্যানেলকে সুজন জানান, ‘এটা বাংলাদেশ ক্রিকেট দল, আবেগের কোনো জায়গা নয়। এখানে পারফরম্যান্স এবং যাকে প্রয়োজন হয় আমি তাকেই খেলাব।

এমনকি প্রয়োজন হলে মাশরাফিকেও খেলাব। এতে কোনো সমস্যা নেই।’ সুজন আরও বলেন, ‘মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার ও আবদুর রাজ্জাক এবং কোচরা বেতনভুক্ত। এটা (দল নির্বাচন) তাদের সিদ্ধান্ত। বিসিবি প্রেসিডেন্ট কিংবা অন্য কেউ বা আমার সিদ্ধান্ত না। তারা তাদের কাজ করুক। আর আমাদেরও আস্থা রাখতে হবে নির্বাচক ও ম্যানেজমেন্টের ওপর, তারা যেটা চাইবে সেটা সবচেয়ে ভালোটা চাইবে।’