সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আন্ধারমানিক নদী দখল দূষণ মুক্ত করার দাবীতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :

পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর সীমানা নির্ধারণ করে দখল দূষণ মুক্ত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় প্রেসক্লাব চত্ত্বরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া আঞ্চলিক শাখা, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী নামের সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া আঞ্চলিক শাখা সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, পরিবেশ কর্মী ও কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু প্রমুখ। বক্তারা আন্ধারমানিক নদীর সীমানা নির্ধারণ করে দখল দূষণ মুক্ত করাসহ উপজেলার জিন খাল ও চিংগরিয়া খাল বন্দোবস্ত বাতিলের দাবি জানান।