সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

মাগুরায় জমি নিয়ে বিরোধের জেরে যুবককে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড

মাগুরায় জমি নিয়ে বিরোধের জেরে সাহেব আলী (২৫) নামের এক যুবককে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আব্দুস সবুর, হাবিবুর ও বুলু মিয়া।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং সরকারপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট মশিউর রহমান।

জানা যায়, চাঞ্চল্যকর এ হত্যার ঘটনায় ৩৬ জনকে আসামি করে নিহতের বাবা আমজাদ আলী মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ৩৬ আসামির নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ শেষে তিন আসামির মৃত্যুদণ্ড এবং অন্যান্য আসমিদের খালাস দেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মাগুরার শালিখা উপজেলার কোটভাগ গ্রামের আমজাদ আলী বিশ্বাসের ছেলে সাহেব আলীকে ২০০২ সালের ৮ মার্চ সকালে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

—-ইউএনবি