সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ কৃষক আহত

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই কৃষক আহত হয়েছেন। মঙ্গলবার (৬ জুন) সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ধজনগর গ্রামের মৃত নূর আলীর ছেলে আজম আলী ভূঁইয়া (৫৫) এবং একই গ্রামের মৃত লোকমান ভূঁইয়ার ছেলে ইকবাল ভূঁইয়া (৪৫)।

সুলতানপুর ৬০ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক হাসান উল্লাহ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার (৬ জুন) সকালে ওই দুই কৃষক ধজনগর সীমান্তের সীমারেখার পাশে গরু চড়াচ্ছিলেন। এ সময় আচমকা বিএসএফ তাদের লক্ষ্য করে ছিটাগুলি নিক্ষেপ করে। এতে গুলিবিদ্ধ হয়ে তারা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা করান। বর্তমানে দুইজনই শঙ্কামুক্ত।

তিনি আরও বলেন, বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। বিকালে এ বিষয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

—-ইউএনবি