সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শ্রীবরদীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী) :

“সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে একটি র‍্যালি বের হয়। পরে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল বারী, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, সবুজ আন্দোলনের শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সবুজ আন্দোলনের নেতৃবৃন্দ, গণমাধমকর্মী সহ বিভিন্ন শেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভা শেষে সবজু আন্দোলন শ্রীবরদী শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর সহ বিভিন্ন জায়গায় ফলজ, বনজ এবং ঔষুধি গাছে চারা রোপণ করা হয়।