সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ওয়ারীতে গ্যাস লাইনের আগুনে দগ্ধ ৬

অনলাইন ডেস্ক :

রাজধানীর ওয়ারী এলাকায় সড়ক মেরামতের সময়ে গ্যাস লাইনে লাগা আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে ওয়ারীর টিপু সুলতান সড়কে রাস্তায় গ্যাস লাইন মেরামত করার সময় আগুন লাগে।

দগ্ধদের সবাই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া, খবর বিডি নিউজ ২৪ ডটকমের।

দগ্ধদের বেশিরভাগই গ্যাস লাইন মেরামত কাজের কর্মী জানিয়ে বাচ্চু মিয়া বলেন, “দগ্ধদের মধ্যে সোহেলের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। আর বাকি ৫ জনের শরীরের ৭ থেকে ২২ শতাংশ পুড়ে গেছে।”

ফায়ার সার্ভিসের কর্মকতা এরশাদ হোসেন বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। তিন ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৫টার দিকে ওই আগুন নিয়ন্ত্রণে আসে।“

অগ্নিকাণ্ডের ঘটনায় ওই এলাকায় আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।