সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

টেকনাফে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে কলেজ ছাত্রসহ নিহত ৩

কক্সবাজারের টেকনাফে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে মেরিন ড্রাইভ সড়কে মো. শফির বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরের আব্দুস সাত্তারের ছেলে ইমারত উল্লাহ (৩৮), উখিয়ার হলদিয়া পালং রুমখাঁ মাতবর পাড়ার গুরা মিয়ার ছেলে আক্তার কামাল (১৮) এবং পিনজির কুল এলাকার রিদুয়ান (১৮)।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ইনানী পুলিশ ফাঁড়ির এএসআই রেজাউল করিম জানান, ইমারত উল্লাহ ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। আক্তার কামাল ও রিদুয়ানকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম রেফার করলে পথিমধ্যে তাদের মৃত্যু হয়।

—-ইউএনবি