সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রাঙামাটিতে অপহরণের দুইদিন পর ৩ শ্রমিক উদ্ধার

রাঙামাটির রাজস্থলীর লংগাদুপাড়া এলাকা থেকে সোমবার অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে অপহৃত হওয়া তিন শ্রমিককে বুধবার রাতে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃত শ্রমিকরা হলেন- সোহাগ (২০), রূপক (১৮) ও বিশ্বজিৎ (২২)।

জানা যায়, লাঙ্গাপাড়ায় রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কে দেওয়াল নির্মাণ করছেন ১৪ নম্বর শ্রমিকের দল। তারা রাস্তার পাশে লেবার সেডে থাকে।

সোমবার রাত ৮টার দিকে ওই তিনজন ছাড়া বাকি শ্রমিকেরা লেবার শেড থেকে বেরিয়ে যান। একপর্যায়ে ৫-৬ জন দুর্বৃত্ত শ্রমিক শেড থেকে অস্ত্রের মুখে তাদের অপহরণ করে।

তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর শুনে পুলিশ মঙ্গলবার ও বুধবার এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে তাদের উদ্ধার করে।

—-ইউএনবি