সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজডুবি, ১৩ জন উদ্ধার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্যবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে। ‘দেলোয়ার আল বাহার’- নামের এই লাইটার জাহাজটি বুধবার (১৪ জুন) রাতে বৈরি আবহাওয়া কারণে তলা ফেটে ডুবে যায় বলে জানিয়েছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার বিকালে বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একটি ছোট লাইটার জাহাজ ডুবে গেছে। কেউ হতাহত নেই, ডুবে যাওয়ার জায়গাটি আমরা চিহ্নিত করে রেখেছি। বন্দরে জাহাজ চলাচলের কোনো সমস্যা হচ্ছে না।’

কোস্টগার্ড সদরদপ্তরের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. কমান্ডার মো. আশিকুর রহমান জানান, ডুবে যাওয়া জাহাজটিতে ১৩ জন নাবিক ছিলেন। আশপাশের লাইটার জাহাজগুলো তাদের উদ্ধার করেছে।

তিনি বলেন, বহির্নোঙরে আলফা এ্যাঙ্করেজ এলাকায় ‘এমভি দেলোয়ার আল বাহার’ নামের লাইটার জাহাজটির তলা ফেটে যায়। এসময় বৈরি আবহাওয়া ছিল। জাতীয় জরুরি সেবা থেকে সকল পেয়ে কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ ‘মেটাল শার্ক’কে ঘটনাস্থলে পাঠানো হয়। এর আগেই ডুবে যাওয়া জাহাজের ১৩ জন নাবিককে উদ্ধার করে আশপাশের লাইটারগুলো।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভ্যন্তরীণ নদীপথে চলার জন্য নৌপরিবহন অধিদপ্তর থেকে অনুমোদন নেয় জাহাজটি। কিন্তু নিয়ম ভেঙে লাইটার জাহাজটি সমুদ্রপথে চলছিল।

—ইউএনবি