সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শুদ্ধাচার পুরস্কার পেলেন সিলেটের জেলা প্রশাসক

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান জাতীয় শুদ্ধাচার কৌশলের রূপকল্প ‘সুখী-সমৃদ্ধ সোনার বাংলা’ ও অভিলক্ষ্য ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা’ বাস্তবায়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ শুদ্ধাচার পুরস্কার লাভ করেছেন।
সোমবার, (১৯ জুন) বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেটের সভাকক্ষে সিলেটের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন জেলা প্রশাসকের হাতে এই পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, প্রতি বছর সততা, নৈতিকতা, সেবা প্রদানের দক্ষতা, সময়ানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, কৰ্তব্যনিষ্ঠা, উদ্ভাবন ও সংস্কার কার্যক্রমে আগ্রহ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে শুদ্ধাচার চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই পুরস্কার প্রদান করা হয়।