সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঠাকুরগাঁওয়ে বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির ‘গন্ধগোকুল’ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বিলুপ্তপ্রায় একটি বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। রবিবার (১৮ জুন) উপজেলার হোসেনগাঁও নিয়াপাড়া গ্রামের স্থানীয় আব্দুল বারেকের বাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করে রানীশংকৈল বনবিভাগের কর্মকর্তা।

পরদিন বীরগঞ্জ বন সার্কেলের কাছে হস্তান্তর করা হয়।

সূত্র জানায়, আব্দুল বারেক তার বাড়ির একটি ঘরে গত শনিবার রাতে হঠাৎ করে বিরল প্রজাতির একটি প্রাণিকে দেখতে পায়। প্রথমে এটিকে মেছো বাঘ ভেবে আতঙ্কে পড়ে যায় বারেকের পরিবার। পরদিন বাড়ির সকলে মিলে এটিকে কৌশলে ধরে লোহার শিকল দিয়ে পা বেঁধে রাখে।

রবিবার রাণীশংকৈল বনবিভাগের কর্মকর্তা শাহাজাহান আলীকে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে এটিকে বিলুপ্তপ্রায় গন্ধগোকুল প্রাণি হিসাবে শনাক্ত করেন।

এদিন বিকালে তারা প্রাণিটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন এবং এটিকে বীরগঞ্জ বন সার্কেলের কাছে হস্তান্তর করেন।

রাণীশংকৈল উপজেলা বন বিভাগের কর্মকর্তা শাহাজাহান আলী বলেন, গন্ধগোকুল একটি অরক্ষিত প্রাণি। এরা নিশাচর।

তিনি বলেন, মূলত এরা ফল খেকো হলেও কীটপতঙ্গ ও শামুক খেয়ে জীবনযাপন করে। এছাড়াও এরা ইঁদুর খেয়ে ফসলের উপকার করে থাকে।

তিনি আরও বলেন, প্রাণিটিকে সুরক্ষিত অবস্থায় বীরগঞ্জ বন সার্কেলে পাঠানো হয়েছে। সেখানে সিংড়া বনায়নে এটিকে অবমুক্ত করা হবে।

—-ইউএনবি