সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

৭ কলেজ শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা সাত দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে তারা নীলক্ষেত মোড়ে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করে। এতে সংলগ্ন রাস্তাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- ঢাবির রেজিস্টার ভবনে সাত কলেজের শিক্ষার্থীদের হয়রানি বন্ধ। পরবর্তী পর্যায়ে পদোন্নতির জন্য সিজিপিএ শর্ত সংশোধন করা এবং পরীক্ষার ৯০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা।

এছাড়া একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন ও কর্তৃপক্ষ গঠন করা এবং শিক্ষক সংকট ও শ্রেণিকক্ষে স্থান সংকট নিরসনে যথাযথ পদক্ষেপ গ্রহণ।

আন্দোলনের সমন্বয়কারী তসলিম চৌধুরী বলেন, এর আগে আমরা ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ম্যামের সঙ্গে দেখা করেছিলাম। তিনি আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন। এ বিষয়ে আজ মঙ্গলবার একটি মিটিং আছে। আমরা আশা করি এই আমাদের সমস্যার সমাধানে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধের কারণে যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা।

—-ইউএনবি