সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

খুলনায় সংবাদপত্র অফিসে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর

খুলনায় ‘দেশ সংযোগ’-নামের স্থানীয় একটি পত্রিকা অফিসে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জুন) দুপুর ১টার দিকে নগরীর ফুল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে চারটি মোটরসাইকেলে করে ৬-৭ জন দুর্বৃত্ত চাপাতি, দাসহ ধারালো অস্ত্র নিয়ে দৈনিক দেশ সংযোগ-এর অফিসে এসে হামলা চালায়। এ সময় তাদের কেউ কেউ হেলমেট পড়া ও মুখ বাঁধা অবস্থায় ছিল।

তারা পত্রিকা অফিসের জানালা ভাঙচুর করে। এছাড়া পাশে থাকা কাকন প্রিন্টিং এন্ড পাবলিকেশন কার্যালয়েও হামলা ও ভাঙচুর করে পালিয়ে যায়।

পত্রিকাটির সম্পাদক মুন্সি মাহবুবুল আলম সোহাগ বলেন, কিছুদিন আগে মাদক ও জুয়ার বিরুদ্ধে পত্রিকায় খবর প্রকাশিত হয়। সেই খবরের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে।

কাকন প্রিন্টিং এন্ড প্রেসের মালিক নাছির উদ্দিন বলেন, দুর্বৃত্তরা পত্রিকা অফিসের জানালা ভাঙচুরের পাশাপাশি আমার অফিসের থাই গ্লাস ভেঙেছে।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছি।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

—-ইউএনবি