সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

২০২৪ কোপা আমেরিকার সময় চূড়ান্ত

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চ কোপা আমেরিকা। দুই আসর পর আবারো কোপা আমেরিকা ফিরছে যুক্তরাষ্ট্রে। আসন্ন কোপা আমেরিকায় অংশগ্রহণ করবে ১৬ দল। কনমেবলের ১০ দলের সঙ্গে অংশ নেবে কনকাকাফের ৬ দল। টুর্নামেন্টটির দিনক্ষণ ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। আগামী ২০২৪ সালে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা। আগামী কোপা আমেরিকার আসর শুরু হবে ২০২৪ সালের ২০ জুন। শেষ হবে ১৪ জুলাই।

কোপা আমেরিকার তারিখ ঘোষণা করে দিন গণনা শুরু করেছে কনমেবল। অর্থাৎ তারিখ ঘোষণার দিন থেকে ৩৬৫ দিন পরে অনুষ্ঠিত হবে আসরটি। কনমেবল প্রেসিডেন্ট আলেজান্দ্রো ডমিনগুয়েজ বলেন, ‘মোট ২৫ দিন ধরে এ টুর্নামেন্ট হবে। কোন কোন শহর ও স্টেডিয়ামে ম্যাচগুলো গড়াবে-তা দ্রুতই জানিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে পূর্ণাঙ্গ সময়সূচিও জানানো হবে।’