সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিলেটের নতুন নগরপিতা আনোয়ারুজ্জামান চৌধুরী

অনলাইন ডেস্ক :

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার (২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তার নিকটতম প্রার্থী লাঙল প্রতীকের নজরুল ইসলাম বাবুল ৫০ হাজার ১৬১ ভোট পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র শাহজাহান মিয়া (বাস) ২৯ হাজার ৬৮৮ এবং হাতপাখা প্রতীকের মাহমুদুল হাসান ১২ হাজার ৭৯৪ ভোট পেয়েছেন।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চলে ভোটগ্রহণ।