সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হজ করতে দেশ ছেড়েছেন রিয়াদ

অনলাইন ডেস্ক :

পবিত্র হজ পালন করতে বৃহস্পতিবার (২২ জুন) দেশ ছেড়েছেন তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তার হজে যাওয়ার বিষয়টি আগে থেকেই জানা ছিল। তবে মক্কার (২২ জুন) উদ্দেশে দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন রিয়াদের স্ত্রী। তার সহধর্মিণী জান্নাতুল কেফায়েত মিষ্টি নিজের ফেসবুকে এক পোস্টে রিয়াদের হজে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে রিয়াদের জন্য সকলের কাছে দোয়াও চেয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে পবিত্র হজ পালন শেষে আগামী ৫ জুলাই রিয়াদের দেশে ফেরার কথা রয়েছে। এর আগে হজ পালনের কারণে বিসিবি থেকে ছুটি নিয়েছিলেন রিয়াদ। যে কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের বিবেচনায় নেই তিনি।

তবে বেশ কয়েকমাস ধরেই রিয়াদের জাতীয় দলে না খেলা নিয়ে চলছে আলোচনা। কেননা বাংলাদেশ দলের ৭ নম্বর পজিশনের জন্য এই মুহূর্তে রিয়াদ ছাড়াও আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। যে কারণে শেষ পর্যন্ত এই পজিশনে কে খেলবেন সেটা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। আর আসন্ন এশিয়া কাপের দল থেকেই চূড়ান্ত হবে বিশ্বকাপের স্কোয়াড।