সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৌলভীবাজারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৌলভীবাজারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন বুধবার সকালে সার্কিট হাউজের মুন হলে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’র আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারের উপ-সচিব ও স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) শাহিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী’র সঞ্চালনায় নিরাপদ খাদ্য নিয়ে আলোকপাত করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শৌরভ রায়। সেমিনারে কৃষি, মৎস, পরিবেশ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কর্মকর্তা ও সাংবাদিকসহ ৫০ জন উপস্থিত ছিলেন।