সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ফরিদপুরে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাঁচজন নিহত হয়েছেন।শনিবার উপজেলার মালিগ্রাম এলাকায় ঢাকা-মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

এই দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইমুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি দ্রুতগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা দিলে মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তে আগুন ধরে যায় মাইক্রোবাসটিতে। এতে অগ্নিদগ্ধ হয়ে মাইক্রোবাসে থাকা পাঁচজন যাত্রী ঘটনাস্থলে নিহত হন।

তবে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছি।

তিনি আরও জানান, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে বলেও জানান তিনি।

—-ইউএনবি