সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঈদুল আজহা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আগামী ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত টানা ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে এই সময়ে বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতে পারবেন।

সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন ও বন্দর পরিচালনায় নিয়োজিত পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার(অপারেশন) কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত টানা ছয়দিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।

বিষয়টি ভারতের মহদীপুর স্থলবন্দর এক্সপোটার্স অ্যাসোসিয়েশন ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে অবহিত করা হয়েছে।

৩ জুলাই সকাল থেকে যথারিতি বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে জানান তারা।

—-ইউএনবি