সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ফিরতি হজ ফ্লাইট: ফ্লাইনাসের ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৩৩ হাজি

হজ শেষে দেশের মাটিতে ফিরেছেন ৩৩৩ জন হাজি। বাংলাদেশের প্রথম ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করেছে সৌদি আরবের এয়ারলাইন ফ্লাইনাস।

রবিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে প্রথম ফিরতি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় যাত্রীদের অভ্যর্থনা জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

বেবিচকের সদস্য (পরিকল্পনা) এয়ার কমোডোর সাদিকুর রহমান চৌধুরীসহ বিমানবন্দরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে আসার পর প্রত্যেক হাজিদের হাতে পাঁচ লিটারের জমজমের পানির বক্স বুঝিয়ে দেয়া হয়।

—ইউএনবি