সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জের সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জামতলা এলাকায় ধানের জমিতে কাজ করার সময় সকালে বজ্রপাতে মারা যান ভোলাহাট উপজেলার বাসিন্দা ও কৃষক ওমর আলী(৫২)। অন্যদিকে সকালে গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর এলাকায় নিজ বাড়িতে বারান্দায় বসে থাকার সময় বজ্রপাতে শরিফুল ইসলাম(৩৫) গুরুতর আহত হন। স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের মুশরিভুজা এলাকায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান আনোয়ার হোসেন (৬০) নামে আরও এক কৃষক।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ও ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম রেজা এসব তথ্য নিশ্চিত করেছেন।

—ইউএনবি